Mathematics

গনিত MCQ

481. রহিমের বয়স ১২ বছর। রহিমের বয়স করিমের বয়সের ৩ গুণ। যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে, তখন রহিমের বয়স কত?

482. একটি কক্ষে ১৮ জন ব্যক্তি ছাড়া সকলের বয়স ৫০ বছরের উর্ধ্বে। যদি ১৫ জনের বয়স ৫০ বছরের নিচে হয়, তবে ঐ কক্ষে কতজন লোক ছিল?

483. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৩ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?

484. জাবেদ তার স্ত্রী ইয়াসমিন থেকে ৭ বছরের বড়। ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সের ৭ গুণ। যদি কন্যার বয়স ৪ বছর পরে ৭ বছর হয় তবে জাবেদের বয়স কত?

485. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পিতার বয়স কত?

486. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত বছর?

487. A father is 32 years older than the son. In 7 years, father's age will be five years more than twice that of a son. The age of the father, 3 years from now, will be---/পিতা পুত্রের চেয়ে ৩২ বছরের বড়। ৭ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৫ বছর বেশি হবে। ৩ বছর পর পিতার বয়স কত হবে?

488. পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?

489. ক, খ ও গ এর গড় বয়স ৪০ বছর, ক ও গ এর বয়স একত্রে ৮৫ বছর খ এর বয়স হবে--

490. পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?

491. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পুত্রের বয়স ১৬ বছর হলে, পিতার বয়স কত?

492. কোন শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?

493. The sum of the ages of the son and father is 120 years. Father's age is three times than that of the son. What is the age of the father?/পিতা ও পুত্রের বয়সের যোগফল ১২০ বছর, পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। পিতার বয়স কত?

494. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭২ বছর, পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ, পুত্রের বয়স কত?

495. পিতা ও দুই সন্তানের বয়সের গড় ১৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২ বছর হলে পিতার বয়স কত?

496. পিতা ও পুত্রের বয়সের যোগফল ৮০, পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। পিতার বয়স কত?

497. Mr Karim's age is 4 years less than 3 times of Mr Momen's age. If Mr Momen is h years old, which of the folowing represents Mr Karim's age?/করিমের বয়স মোমেনের বয়সের ৩ গুণ অপেক্ষা ৪ বছর কম। মোমেনের বয়স যদি h হয়, তবে করিমের বয়স কত?

498. পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?

499. Lima is 10 years older than Rina, In 7 years, Lima will be twice as old as Rima. Find Lima's age now?/লিমা রিমার চেয়ে ১০ বছরের বড়। ৭ বছর পর লিমার বয়স রিমার দ্বিগুণ হবে। লিমার বর্তমান বয়স কত?

500. বাবা ও মেয়ের বয়সের যোগফল ৪৩ বছর। ৪ বছর আগে বাবার বয়স মেয়ের বয়সের ৬ গুণ ছিল। বাবা ও মেয়ের বর্তমান বয়স কত?