Mathematics

গনিত MCQ

441. ঢাকা থেকে টাঙ্গাঈলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল বেগে হাটে এবং রহিম ঘণ্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার পর রহিম টাঙ্গাঈল থেকে ঢাকা রওনা হয়েছে। রহিম কত মাইল হাটার পর রহিমের সাথে দেখা হবে?

442. ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় গিয়ে বিকাল ৩টায় চট্টগ্রামে পৌছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?

443. দুটি বাস ঘণ্টায় ২০ কিমি বেগে একই সময়ে গাবতলী হতে আরিচার উদ্দেশ্যে রওনা হল। সাভার পৌছার পর একটি বাস থেমে গেল। কিন্তু অপর বাসটি চলতে থাকল। আধা ঘন্টা পর থেমে থাকা বাসটি আবার ২৫ কিমি/ঘন্টা বেগে চলতে শুরু করল। সাভার হতে কত দূরে বাস দুটি আবার মিলিত হবে?

444. A train went 300 miles from city X to city Y at an average speed of 80 miles per hour. At what speed did the train travel on the way back if its average speed for the whole was 100 mph?/একটি ট্রেন গড়ে ঘণ্টায় ৮০ মাইল বেগে X শহর হতে ৩০০ মাইল দূরবর্তী Y শহরে পৌছাল। ট্রেনটি কত গতিবেগে ফিরে এলে সমস্ত ভ্রমনে তার গড় গতিবেগ হবে ১০০ মাইল/ঘন্টা?

445. একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ঘণ্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগ গড় কত?

446. একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ঘণ্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগ গড় কত?

447. ঘণ্টায় ৪ কি.মি. গতি বৃদ্ধি করায় ৩২ কি.মি. পথ অতিক্রম করতে ৪ ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?

448. ক ঘণ্টায় ১০ কি.মি. এবং খ ঘণ্টায় ১৫ কি.মি. বেগে একই সময় একইস্থান থেকে রাজশাহীর পথে রওনা হয়ে ক সকাল ১০.১০ মিনিটের সময় এবং খ সকাল ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত?

449. ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘন্টায় ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?

450. একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B তে পৌছায়। দুইটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘণ্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল?

451. A man travels a certain distance at a rate of 20 miles an hour and returns at the rate of 30 miles an hour. What is his average speed?/এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব ঘণ্টায় ২০ মাইল বেগে অতিক্রম করল এবং ঘণ্টায় ৩০ মাইল বেগে যাত্রা স্থানে ফিরে এল। তার গড় গতিবেগ কত?

452. একটি গাড়ির গতি সেকেন্ডে ৬০ ফুট। প্রতি ঘন্টার গতি কত মাইল?

453. দুই ব্যাক্তি একই স্থান হতে পরস্পর বিপরীত দিকে যাত্রা করে ৪ মিটার দূরত্ব অতিক্রম করল, অতঃপর বামে ঘুরে ৩ মিটার দূরত্ব অতিক্রম করল। তাদের মধ্যকার দূরত্ব কত?

454. ঢাকা কুমিল্লার x দূরত্বের মধ্যে গাড়ির গতিবেগ p কিঃমিঃ/ঘন্টা। কুমিল্লা হতে চট্টগ্রাম y দূরত্বের মধ্যে গাড়ির গতিবেগ q কিঃমিঃ/ঘন্টা। ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে গাড়ীটির গড় গতিবেগ কত?

455. একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্ব স্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতি বেগ ঘণ্টায় কত মাইল?

456. ৪ কি.মি./ঘন্টা বেগে চললে কোন স্থানে পৌছাতে যে সময় লাগে ৫ কি.মি./ ঘন্টা বেগে চললে তার চেয়ে ১ ঘন্টা সময় কম লাগে। স্থানটির দূরত্ব কত?

457. এক ব্যক্তি সকালে ৬ কিমি/ঘন্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কিমি/ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ১ ঘন্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব---

458. ঘণ্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে?

459. A motorist must complete 180 miles trip in 4 hours. If he averages 50 miles an hour for the first 3 hours of the trip, how fast must (in terms of mile per hour) he travel in the last hour?/একজন মোটর সাইকেল আরোহীকে ৪ ঘণ্টায় মোট ১৮০ মাইল পথ অতিক্রম করতে হবে। যদি সে প্রথম ৩ ঘণ্টায় গড়ে ৫০ মাইল/ঘন্টা বেগে চলে তবে তাকে শেষ ঘণ্টায় কত পথ অতিক্রম করতে হবে?

460. এক ব্যক্তি ঘণ্টায় ৩০ মাইল বেগে দুই ঘণ্টা ভ্রমন করার পর পরবর্তী ৩ ঘণ্টায় ৬০ মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের জন্য গড় গতিবেগ কত?