Mathematics

গনিত MCQ

741. একজন দোকানদার ৫টি লেবু যে দামে ক্রয় করে, ৪টি লেবু সেই দামে বিক্রয় করে। তার শতকরা কত লাভ হবে?

742. শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূলধন ১০৪০ টাকা হবে?

743. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?

744. ১৫ টাকার শতকরা ৭ শতাংশ কত হয়?

745. একজন দোকানদার ১৫/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয় মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

746. কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করে। ইংরেজিতে মোট ফেলের সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?

747. আবদুল্লাহ প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন কলা এবং ১৪ টাকা দরে ২০ ডজন কলা ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে?

748. 10 percent of 3000 is how much more than 5% of 3000?/৩০০০ এর ১০%, ৩০০০ এর ৫% অপেক্ষা কত বেশি?

749. বার্ষিক ৭% মুনাফা হারে কত টাকা তিন বছর জমা রাখলে মেয়াদান্তে মুনাফাসহ ৬৬৫৫ টাকা পাওয়া যাবে?

750. ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে ।১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে ?

751. ৫ টাকায় ২টি কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে?

752. In a group of people solicited by a charity, 30% contributed Tk 40 each, 45% contributed Tk 20 each and the rest contributed Tk 12 each. What percent of the total contributed came from people who gave Tk 40?/একটি দাতব্য প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক ব্যক্তির ৩০% প্রত্যেকে ৪০ টাকা করে, ৪৫% প্রত্যেকে ২০ টাকা করে এবং অবশিষ্টরা ১২ টাকা করে দান করলেন। ব্যক্তিপ্রতি ৪০ টাকা করে প্রাপ্ত দান মোট দানের শতকরা কত অংশ?

753. টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে বিক্রয় করলে শতকরা ২৫ টাকা লাভ হবে?

754. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বৎসরে সুদে আসলে ৫০০০০ টাকা হলে, মূলধন কত?

755. A bakery opened yesterday with its daily supply of 40 dozens of rolls. Half of the rolls were sold by noon, and 80% of the remaining rolls were sold between noon and closing time. How many dozens of roll had not been sold when the bakery closedyesterday?/গতকাল বেকারী খোলার ৪০ ডজন রোল ছিল। অর্ধেক রোল দুপুরের মধ্যে বিক্রি হয়ে গেল। অবশিষ্ট রোলের ৮০% দুপুরের পর থেকে বেকারী বন্ধ করা পর্যন্ত সময়ের মধ্যে বিক্রি হয়ে গেল। গতকাল বেকারী বন্ধের সময় কতগুলো রোল অবিক্রিত ছিল?

756. এক ব্যক্তি তার মূলধনের ৬০% শেয়ার বাজারে বিনিয়োগ করেন এবং বাকি ৪০% সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। যদি তিনি শেয়ার বাজার হতে শতকরা ৫ টাকা আয় করেন এবং সঞ্চয়পত্র থেকে শতকরা ৬ টাকা আয় করেন এবং তার মোট আয় ১০৮০ টাকা হয় তবে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন?

757. এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

758. ৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে?

759. ২ এর কত শতাংশ ৮ হবে?

760. বার্ষিক ৫% চক্রবৃদ্ধি মুনাফায় রক্ষিত ১ লক্ষ টাকার একটি স্থায়ী আমানত কত বছরে দ্বিগুণ হবে?