Mathematics

গনিত MCQ

1601. একটি ট্রেন ঘন্টায় ৮৪ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত ?

1602. ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের ওজন কত হয় ?

1603. একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ঘন্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পতের জন্য গাড়িটির গতিবেগের গড় কত হবে ?

1604. একটি মাকড়সা ভিন্ন গতিতে হাঁটে এবং দৌড়ায়। মাকড়সাটি ১০ সেকেন্ড হেঁটে এবং ৯ সেকেন্ড দৌড়িয়ে ৮৫ মি. দূরত্ব অতিক্রম করে। আবার ৩০ সেকেন্ড হেঁটে ২ সেকেন্ড দৌড়িয়ে ১৩০ মি. দূরত্ব অতিক্রম করে। মাকড়সাটির হাঁটার ও দৌড়ের গতিবেগ কত ?

1605. ৮৪ কেজি ধাতু গলিয়ে ৪০,০০০ টি পিন তৈরি করা হলে, প্রতিটি পিনের ওজন কত কেজি হবে ?

1606. একটি ভগ্নাংশে লব ও হর উভয় থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটি ২/৩ কিন্তু হর ও লব উভয়ের সঙ্গে ১ যোগ করলে ভগ্নাংশটি ৩/৪ হয়। ভগ্নাংশটি কত?

1607. ৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে ?

1608. একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একতে ১৮৫ টাকা হলে সুদের হার কত ?

1609. চিনির মূল্য ২০% কমলো, কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেলো। এতি চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো ?

1610. কোন ক্ষুদ্রতম সংখ্যা সাথে ১ যোগ করলে, যোগফল ৩,৬,১২, ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ?

1611. ৪৩ ও ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ?

1612. তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুনফল ২১০ সংখ্যা তিনটির যোগফল কত ?

1613. দুটি সংখ্যার ল সা গু 48 এবং গ সা গু 4। একটি সংখ্যা 16 হলে অপর সংখ্যাটি কত?

1614. X এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে ?

1615. কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে ততজন 10 পয়সা করে চাঁদা দেওয়ায় 90 টাকা সংগ্রহ হলো ওই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত ?

1616. জুলাই মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সেন্টিমিটার ছিল ওই মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত ?

1617. ১০ জন লোক একটি কাজ ২০ দিনে সম্পন্ন করে ৮ জন লোকের কাজটি সম্পন্ন করতে কত দিন লাগবে ?

1618. এক ব্যক্তি সাতার কেটে স্রোতের প্রতিকূলে ১ মিটার প্রতি ঘন্টা বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে ৪ মিটার প্রতি ঘন্টা বেগে পূর্বের অবস্থানে ফিরে এলো তার গড় গতিবেগ কত?

1619. টাকায় 12 টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয় 44% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে?

1620. শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে?