Mathematics

গনিত MCQ

861. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫, ৬ ঘন্টায় করতে পারে। দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারে?

862. যদি ৩ জন পুরুষ ও ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?

863. যদি কোন একটি আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মিনিট এবং রহিমের ৩০ মিনিট সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি কত মিনিটে সম্পন্ন করতে পারবে?

864. দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

865. একটি রেসিপিতে তিনটি ডিম এবং দুই কাপ দুধ প্রয়োজন। যদি উক্ত রেসিপিতে আটটি ডিম ব্যবহার করা হয় তবে কত কাপ দুধ প্রয়োজন?

866. Mr X can finish awork in 6 days and Mr Y can finish the same work in 8 days. How long will it take to finish the work togather?/ X ও Y একটি কাজ যথাক্রমে ৬ দিনে ও ৮ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে?

867. ১৬ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। ১২ জন লোক কাজটি কত দিনে করতে পারবে?

868. ৬ ফুট দীর্ঘ বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?

869. স্বপন ও বকুল একটি কাজ পৃথক ভাবে যথাক্রমে ২০ দিনে ও ৩০ দিনে করতে পারে। উভয়ে এক সঙ্গে কাজটি কতদিনে করতে পারবে?

870. ক যে কাজটি ১২ দিনে করতে পারে, খ সেটি ১৫ দিনে এবং গ তা ২০ দিনে করতে পারে। ওরা তিন জন একত্রে কাজটি করতে পারে--

871. যদি ১০ জন যুবক ও ৫ জন বালক একটি কাজ ১০ দিনে করতে পারে, তবে ২০ জন যুবক ও ১০ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারবে?

872. ক একটি কাজ ১২ দিনে এবং খ ২৪ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কয়েকদিন পর অসমাপ্ত রেখে ক চলে যায়। বাকি কাজ খ তিন দিনে শেষ করে। মোট কত দিনে কাজটি সম্পূর্ণ হয়?

873. একজন পুরুষ যে কাজ ১ দিনে করে, ঐ কাজ একজন স্ত্রীলোকের করতে ৩ দিন লাগে। একটি কাজ ১৫ জন পুরুষ ১ দিনে করতে পারে। ঐ কাজ এক দিনে করতে কত জন স্ত্রীলোক প্রয়োজন?

874. If 3 apples cost 19 sents, how many apples can be purchesed for $ 1.52?/৩ টি আপেলের মূল্য ১৯ সেন্ট। ১.৫২ ডলারে কতটি আপেল পাওয়া যাবে?

875. ফারুক একটি কাজ ২০ দিনে সম্পূর্ণ করতে পারে। সে দুই জন সহকারী পেল- যার প্রত্যেকে তার অর্ধেক গতিতে কাজ করতে পারে। যদি তারা সকলে একসাথে ৫ দিন কাজ করে, তবে কাজের শতকরা কতভাগ সম্পন্ন হবে?

876. A photocopier makes 2 copies in 1/3 second. At the same rate how many copies does it make in 4 minutes?/একটি ফটোকপি মেশিন ১/৩ সেকেন্ডে ২ টি ফটোকপি করে। একই হারে ইহা ৪ মিনিটে কতগুলো ফটোকপি করতে পারবে?

877. ক, খ ও গ একটি কাজ যথাক্রমে ২০, ২৪ ও ৩০ দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে ৬ দিন কাজ করার পর খ ও গ চলে গেল। বাকি কাজ ক একা রা কত দিনে সম্পন্ন করতে পারবে?

878. p number of pencil cost c cents. How many pencils can be bought for d dollers?/p সংখ্যক পেন্সিলের মূল্য c সেন্ট। d ডলারে কতটি পেন্সিল পাওয়া যাবে?

879. যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে?

880. একটি কার ওয়াসার মেশিন ৮টি কার ওয়াস করে ১৮ মিনিটে। এ হারে কয়টি কার ওয়াস করা যাবে তিন ঘন্টায়?